1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদার কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুই বাল্যবিবাহ রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার  প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি সাংবাদিককে হুমকি ও হামলার অভিযোগ: ভূঞাপুর থেকে স্বাস্থ্যকর্মী ফরিদার বদলি  যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু, উদ্ধার আরও ৭ নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত 

মেঘনা নদীতে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের এক কোরাল মাছ ‘কপাল খুলল’ আনোয়ারের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View
­

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের এক কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যাপারী।

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারসংলগ্ন মেঘনা নদীতে আনোয়ার হোসেন নামের এক জেলে মাছটি পান।

জানা গেছে, মেঘনা নদীতে ওই জেলে জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীর কিনারেই কোরাল মাছটি দেখতে পেয়ে ধরে ফেলেন তিনি। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করেন।

জেলে আনোয়ার জানান, মাছটি জালে বাঁধেনি। নদীর কিনারে ভাসছিল। তিনি বলেন, ‘বিনা জালেই মাছটি ধরেছি। নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।’

আনোয়ার হোসেনের বড় ভাই সিরাজ বলেন, ‘এত বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুই ভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভিড় করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com