1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

মৃত ছাগলের হত্যার বিচার নিয়ে ইউএনও অফিসে নারী

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁর বদলগাছীতে অন্যের জায়গায় যাওয়াকে কেন্দ্র একটি ছাগলকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার বিচার চাইতে মৃত ছাগল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়েছেন ফাতেমা বেগম নামের গৃহিণী।

 

 

রোববার (৫ এপ্রিল) দুপুর আড়াইটায় ভুক্তভোগী ফাতেমা বেগম ভ্যানে করে মরা ওই ছাগল নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।

 

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের ফাতেমা বেগমের একটি ছাগল শনিবার একই এলাকার স্থানীয় উপজেলা পরিষদের অফিস সহায়ক আব্দুর রশীদের জায়গায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশীদ ছাগলটির পেটে লাথি মারেন। পরে ছাগলটি মারা যায়। এর দুদিন আগে ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে।

 

 

এ ঘটনায় ফাতেমা বেগম মৃত ছাগলটি সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে বিচার দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছাগলটিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এতে আমার বড় ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। পরে তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেন।’

 

 

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশীদ জানান, ফাতেমার পরিবারের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমি তার ছাগল কে লাথি মারিনি। তার ছাগলটি বাচ্চা প্রসব করার পর ফুল আটকে গিয়েছিল। ডাক্তার এসে ফুল পরার পর পেট ফুলে মারা যায়। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন ফাতেমা।

 

 

একই এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, তাদের দুইপক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে এ কথা সত্য। তবে গতকাল, যে জমি নিয়ে বিরোধ সেখানে আব্দুর রশীদ আগাছা পরিষ্কার করার সময় ছাগলকে লাথি মারার ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

 

 

এলাকার গ্রাম্য ডাক্তার রেজাউল ইসলাম জানান, ‘আমাকে ছাগলের চিকিৎসার জন্য ডাকা হয়। গিয়ে দেখি ছাগলের শরীরে তাপমাত্রা কমে গেছে। একেবারে শূন্যের ঘরে। আমি বলেছি, আমার দ্বারা এই ছাগলের চিকিৎসা সম্ভব নয়। আপনারা অন্য কাউকে দেখান। এরপর আমি চলে আসছি, পরে শুনেছি ছাগলটি মারা গেছে।’

 

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com