1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

মাঠের লড়াই শেষ এখন সময় মানুষের জন্য কাজ করার: নুরুদ্দিন অপু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
 

 

শরীয়তপুর-৩ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নির্বাচনের মাঠের লড়াই শেষ। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার। গতকাল সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

 

 

নুরুদ্দিন অপু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়। এটি গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিজয়। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। সেই অধিকার রক্ষার ফল হিসেবেই এই বিজয় এসেছে।’ পোস্টে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন তিনি। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের দূরদর্শী নেতৃত্ব এবং সুদৃঢ় দিকনির্দেশনায় বিএনপি আজ সংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

 

 

তিনি জানিয়েছেন, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব শরীয়তপুর গড়তে চান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

 

আগামী পাঁচ বছর জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি লিখেছেন, শরীয়তপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে সবার দোয়া ও সহযোগিতা চাই। নুরুদ্দিন অপু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com