1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

ভ্যালেন্টাইনসে বগুড়ায় ১৭ লাখ টাকার ফুল বিক্রি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ Time View

 

 

 

বগুড়া ব্যুরো

 

 

বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়ার ফুলের বাজারে ছিল রঙ আর উচ্ছ্বাসের ছোঁয়া। এদিন প্রতিটি গোলাপ বিক্রি হয়েছে ৫০ থেকে ১২০ টাকায়, যার মধ্যে থাই গোলাপের দাম ছিল গড়ে ১০০ টাকা পর্যন্ত। টিউলিপ, গ্লাডিওলাস, জারবেরা ও রজনীগন্ধাসহ অন্যান্য ফুলের দাম ছিল তুলনামূলক স্থিতিশীল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই জমে ওঠে বেচাকেনা। বগুড়া, ঢাকা, সিরাজগঞ্জ ও যশোরের গদখালীর গোলাপে সয়লাব হয়ে ওঠে বাজার। যদিও শুক্রবার ব্যাবসা কিছুটা মন্থর ছিল, তবে শনিবার বিকেলের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

সাতমাথার খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেটে ১৭টি স্থায়ী দোকান ভেঙে দেওয়ায় রাস্তার ওপরেই চলছে অস্থায়ী দোকানে বেচাকেনা। সন্ধ্যার আগেই গোলাপ প্রায় শেষ হয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, এ বছর ভোট ও ছুটির প্রভাব থাকলেও লোকসান এড়াতে প্রত্যেকে গড়ে এক হাজার পিস গোলাপ বিক্রির লক্ষ্য ঠিক করেছিলেন। কেউ কেউ সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়েও গেছেন।

 

বাজার ঘুরে দেখা গেছে, থাই গোলাপ ৫০-১০০ টাকা, জারবেরা ১৫-২৫ টাকা, গ্লাডিওলাস ২০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা, টিউলিপ ১২০ টাকা, গাঁদা ২ টাকা, ফুলের তোড়া ৪০০-৫০০ টাকা, মাথার ফুলের ব্যান্ড ২০০ টাকা।

ফাগুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে হওয়ায় তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোলাপের পাশাপাশি চুলের খোঁপায় জারবেরা ও রঙিন ফুলের ব্যান্ডের চাহিদাও ছিল বেশি।

বগুড়া ফুল মার্কেটের ‘আপন ফুল ঘর’-এর স্বত্বাধিকারী মোকলেছার রহমান বাটুল জানান, সাধারণত সপ্তাহের অন্যদিন বিক্রি কম হলেও বৃহস্পতি ও শুক্রবারে কিছুটা বাড়ে। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় বসন্ত ও ভালোবাসা দিবসে।

বগুড়া জেলা ফুল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি জুয়েল হাসান বলেন, পাইকারি বাজারে ফুলের দাম চড়া। ফুল কাঁচামাল হওয়ায় সারা বছর লোকসান গুনতে হয়। বিশেষ দিবসগুলোতেই সেই ক্ষতি কিছুটা পুষিয়ে তোলা যায়।

ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এ বছর বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রায় ১৭ লাখ টাকার ফুল বেচাকেনা হয়েছে বগুড়ায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com