1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

ভ্যাপসা গরমে অতিষ্ঠ যমুনাপারের মানুষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

টানা এক সপ্তাহ ধরে বয়ে চলা ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যমুনাপারের জেলা সিরাজগঞ্জের মানুষ। গরমে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়ে পড়েছে। আয় কমে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষগুলো। জেলা সদরের বিপনী বিতানগুলোতেও কমে গেছে ক্রেতাদের ভীড়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও শাহজাদপুরের বাঘাবাড়িতেও একই তাপমাত্র রেকর্ড হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্র সিলেটে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পাশাপাশি বাতাসের আদ্রতাও অনেক বেশি। সেই সাথে সূর্যের তাপের প্রখরতা গরমের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

আফজাল, ছফের আলী, নজরুলসহ একাধিক রিকশা শ্রমিক বলেন, গরমের কারণে শহরে মানুষই বের হচ্ছে না। এ জন্য ভাড়াও তেমন নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত কারও ১শ টাকাও রোজগার হয় নাই। এভাবে চললে সংসার চালানো কষ্টকর হয়ে পড়বে।

শহরের এস এস রোডস্থ বেশ কয়েকটি বিপনী বিতানের মালিকের সাথে কথা বললে জানান, সারাদিনে একজন দুজন গ্রাহকও আসে না। দোকান খুলে বসে থাকি কাস্টমার নেই। আসলে গরমে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই তাপমাত্রা বেশি রয়েছে। তবে গতকালের চেয়ে আজকে একটুক কম। সাগরে লঘুচাপের প্রভাবে আগামি দুই তিন দিন তাপমাত্রা সহনীয় থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com