1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  প্রসবের ১২ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগ

ভোট দিসি তাই ভাল্লাগতেছে : শতবর্ষী বৃদ্ধা আনোয়ারা বেগম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ Time View

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
 

 

সিরাজগঞ্জের কামারখন্দে ১১৫ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসে বললেন, ‘ভোট দিসি তাই ভাল্লাগতেছে।’

 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোট দেন । আনোয়ারা বেগম কুটিরচর গ্রামের মৃত মাওলানা আলী আকবরের স্ত্রী। বয়সের ভারে একা চলতে পারেন না আনোয়ারা বেগম। লাঠিয়ে ভর দিয়ে চললেও অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না তিনি। তবুও যেন ভোট দিতে পেরে তার চোখেমুখে ছিলো আনন্দের ছাপ। এজন্য লাঠিতে ভর করে দুই পুত্রবধূর সহযোগীয় ভোট দিতে আসেন আনোয়ারা বেগম। এসময় সত্তোরোর্ধ্ব বয়সী ছেলে তার সঙ্গে ছিলো।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধিমালার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদরের আংশিক এবং কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় মোট ভোটার (পোস্টাল সহ) ১ লক্ষ ২৭ হাজার ৮৭৫জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৭১৯ জন, নারী ৬৩ হাজার ১৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। কামারখন্দ উপজেলায় ভোট কেন্দ্র ৫০টি । এর মধ্যে ১০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২০টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নির্বাচনের মাঠে উপজেলা জুড়ে সেনাবাহিনীর সদস্য ১০০জন, বিজিবি ১৬ জন, পুলিশ ১৫০জন, আনসার ৬৫০জন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ২জন এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com