1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর, রানীরবন্দর: ভয়াবহ সড়ক দুর্ঘটনা  গোবিন্দাসী গরুর হাট পরিদর্শন করলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু  সারাদেশে শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত  যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও ইস্কাফ সিরাফ আটক ভূরুঙ্গামারীথত কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী ৫শ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান ধ্বংস

ভূরুঙ্গামারীথত কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০ Time View

 

আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ( মাদরাসা) বিনামূল্যে এই লবণ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

অন‍্যান‍্যদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহসিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিমাণে লবণ ব্যবহার করলে চামড়া নষ্ট হবে না।”

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ইমাম, খতিব, মাদ্রাসা প্রধান ও এতিমখানাসহ জনপ্রতিনিধিদের সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com