1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল‌ ও শিক্ষাবৃত্তি প্রদান

ভূরুঙ্গামারীতে ৩০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

মো. আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মো. আজিজুর রহমান সরকার (স্বপন), বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মো. ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান।

বক্তারা বলেন, সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল ও দুস্থ মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রকৃত উপকারভোগীদের পাশে থাকার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com