1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ভিয়াইলে মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের প্রশিক্ষণ শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৮ Time View

পি. কে. রায়, বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতা-ভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু হয়েছে।
গত রবিবার (১৫ই জুন) উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে মাতৃ ভাতা-ভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্।
এ সময় পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) রোকেয়া বেগম, অজিত রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ বলেন, “এ ধরনের প্রশিক্ষণ মা ও শিশুর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সরকারের সহায়তা যাতে সঠিকভাবে কাজে লাগে, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে”।
খেড়কাটি কমিউনিটি ক্নিনিকের সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, “ভিয়াইল ইউনিয়নে মোট ০৫ দিন ২০২৪-২০২৫ অর্থ বছরে ২১৫ জন ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংশ্লিষ্ট ভাতাভোগীদের সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন”।
চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ব্যানারে ভাতাভোগীদের এসবিসিসি এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
প্রসঙ্গত, “মা ও শিশু সহায়তা” কর্মসূচির মাধ্যমে সরকার সমাজের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com