1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ব্যস্ত সময় পার করছে কারিগররা চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ধিয়াল কেনার হিড়িক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৬৪ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল এলাকার বিভিন্ন হাট-বাজারে মাছ ধরার ধিয়াল ধারকি কেনার হিড়িক পড়েছে। এ ধিয়াল তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। টানা বর্ষণে এ অঞ্চলের খাল বিল ভরে ওঠায় ধিয়ালের কদর বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে চলনবিল অঞ্চলের খালবিল, নদীনালা পানিতে ভরে উঠছে। বিশেষ করে চলনবিল এলাকার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধিয়াল পেতে মাছ ধরছে স্থানীয়রা। ধিয়ালের এ মাছ হাট-বাজারে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করছেন। সেইসঙ্গে বাঁশের তৈরি ধিয়াল ও ধারকি বিভিন্ন হাট-বাজারে কেনার হিড়িক পড়েছে। এ অঞ্চলের তৈরি ধিয়াল চলনবিলের বিভিন্ন হাট-বাজারে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় শুরু হয়েছে এর মধ্যেই।

প্রতি জোড়া ধিয়ালের দাম এখন ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এ ধিয়াল তৈরিতে খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা। সবচেয়ে বেশি এ ধিয়াল ও ধারকি বিক্রি হচ্ছে প্রতাপ, বয়লা, মহোনপুর, সলংগা, রাণীরহাট, নওগাঁহাট, নাদোসৈয়দপুর, গুল্টা ও চান্দাইকোনা হাটে। অভিযোগ রয়েছে, স্থানীয় হাট-বাজারে ধিয়াল ও ধারকি বিক্রিতে হাটের ইজারাদাররা খাজনা বেশি নেয়া হয়। এতে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদারদের ঝগড়া হয়ে থাকে। এ কারণে চলনবিল এলাকার ধিয়াল তৈরির কারিগরের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে অনেকেই এ অভিমত ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com