1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী ফুলবাড়ীতে নকল ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার তুচ্ছ ঘটনায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন ৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎ জীবননগর ৭৫ বোতল সিরাপ ও মাদকবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

পারভেজ আলী,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শাফিন (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে ঢাকার একটি হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 

নিহত শাফিন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের (মিঠু) ছোট ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল এবং ইতিমধ্যে ১০ পারা কুরআন হিফজ করেছিল।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় দিন আগে শাফিন হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত ও প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জের ‘আভিসিনা হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর ডেঙ্গুর জটিলতায় তার লিভারে সমস্যা দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

 

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। ঢাকায় পৌছে একাধিক হাসপাতালে শয্যা খালি না পেয়ে শেষ পর্যন্ত তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।

 

শুক্রবার বাদ জুমা কলাগাছি ঈদগাহ ও কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোমলমতি এই হাফেজের অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা শাফিনের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com