1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন প্রার্থিতা বাতিলের রায়: সীতাকুণ্ডে সড়ক অবরোধ ও নেতাকর্মীদের ক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট:

 

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহত্তর সুন্নী জোটের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জোটের নেতারা বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তাই একটি উৎসবমুখর নির্বাচন অতীব জরুরি। তবে নিবন্ধিত সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এ জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান পীরে তরিকত ড. সাইফুদ্দীন আলহাসানী আল মাইজভাণ্ডারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মুহাম্মদ আসলাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৩ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে তিন দলের চেয়ারম্যান ও মহাসচিবদের নিয়ে ৬ সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়। এ ছাড়া জোট সম্প্রসারণের লক্ষ্যে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি লিয়াজোঁ কমিটিও গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, স উ ম আবদুস সামাদ, মুহাম্মদ আসলাম হোসাইন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মুহাম্মদ ইব্রাহীম মিয়া, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ও ঢালি কামরুজ্জামান হারুন।

রাতে জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় ৬ সদস্যের একটি মিডিয়া কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, মুহাম্মদ ইব্রাহিম মিয়া, ঢালি কামরুজ্জামান হারুন, আব্দুল হাকিম, নুরুল্লাহ রায়হান খান ও এস এম তারেক হোসাইন। এ ছাড়া সভায় আরও বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com