1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

বৃদ্ধার মরদেহ সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধার মরদেহ সৎকারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরদেহ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

 

 

নিহত মিনা বনিক উল্লাপাড়া ঝিকিড়া গ্রামের স্বর্গীয় গনেষ বনিক এর স্ত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত উল্লাপাড়া মহাশ্মশানে সৎকার করতে গেলে ঘোষগাঁতী গ্রামের বাবলু ভৌমিক সৎকারে বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হলে সৎকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ক্ষুব্ধ সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ মরদেহ নিয়ে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভে অংশ নেয় এবং ঘটনার সুষ্ঠু সমাধান ও নিরাপদ সৎকারের দাবি জানায়।

 

 

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ধর্মীয় অধিকার লঙ্ঘন করে পরিকল্পিতভাবে সৎকারে বাধা দেওয়া হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

অভিযুক্ত বাবলু ভৌমিকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গতকাল রাতে ঝিকিড়া মহল্লার একজন বৃদ্ধা মারা যায়। রাতে তারা মহদেহটি উল্লাপাড়া মহাশ্মশানে সৎকার করা হবে বলে মাইকিং করে এবং আমাকে ফোন দিয়ে উল্লাপাড়া মহাশ্মশানের চাবি চায় কিন্তু আমার কাছে উল্লাপাড়া মহাশ্মশানের চাবি নাই মর্মে জানিয়ে দেই।

 

 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধা মহিলা মারা যায়। পরে তার নিহতের পরিবার মহাশ্মশানের চাবি চাইলে বাবলু ভৌমিক চাবি না দিয়ে তাদের পাঠিয়ে দেয়। পরবর্তীতে পৌর নির্বাহী কর্মকর্তাকে বলে চাবি দেওয়া হয়েছে।

 

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

 

 

উল্লেখ্য ৫ আগষ্টের আগে উল্লাপাড়া মহাশ্মশান নামে নামকরন ছিলো। বর্তমানে এখন ঘোঁষগাঁতী হিন্দু মহাশ্মশান নাম করণ করা হয়েছে। আর এ নিয়েই হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com