1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার শিক্ষার আলো ছড়াতে গোপালপুরে ব্যতিক্রমী উদ্যোগ সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১ মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ভাই আইসিইউতে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান কাজিপুরে বালুবাহী ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন

বিলের বুকে ভাসমান সংসার : নৌকাই শেষ আশ্রয় রায়গঞ্জের জামাত–সখিনা দম্পতির

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮৩ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ

সোনাই ডাঙা বিলের বিশাল জলরাশির ওপর যখন বাতাস ছুঁয়ে যায়, সেই ঢেউয়ের সঙ্গে ভেসে ওঠে আরেকটি গল্প—জীবনযুদ্ধের গল্প। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বৃদ্ধ দম্পতি জামাত আলী (৬৫) ও সখিনার। ভিটে নেই, নেই থাকার মতো একটি ঘর। বহু বছর ধরে তাদের একমাত্র ঠিকানা—এক টি পুরনো নৌকা।

বিস্তৃত সোনাই ডাঙা বিলই যেন আজ তাদের স্থায়ী বসতভিটে। ভোর থেকে রাত পর্যন্ত, রোদ–বৃষ্টি–শীত—সব কিছুর সঙ্গী এই নৌকাই। খাওয়া, ঘুম, জীবন—সবই এখানে।

স্থানীয়রা জানান, বহু বছর আগে নিজের বাড়িঘর হারিয়ে জামাত আলী আশ্রয় নেন শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানেও থেকে যাওয়ার মতো জায়গা ছিল না। শেষ পর্যন্ত পানির ওপর ভেসে থাকা একটি ভাঙা নৌকাই হয় তাদের নতুন ঠিকানা। আর সেই নৌকাতেই শুরু হয় জীবনের নতুন অধ্যায়—যা আজও চলছে।

দুই কন্যার জনক জামাত আলী জীবনের কষ্ট সহ্য করে সন্তানদের বিয়ে দিয়েছেন। কিন্তু নিজের মাথা গোঁজার আশ্রয় জোটেনি। বয়স যখন ঠেকে গেছে বার্ধক্যে, তখনো নৌকার ওপরই চলছে জীবনযুদ্ধ। বর্ষার উন্মত্ত স্রোত, শীতের কামড়, কিংবা হঠাৎ ঝড়—কিছুই তাদের ঠেকাতে পারে না। শুধু টিকে থাকার লড়াই চালিয়ে যান দু’জন।

 

জামাত–সখিনা দম্পতির চোখে ক্লান্তির স্রোত, তবু কথা বলতে বলতে একধরনের অসহায় দৃঢ়তাও ফুটে ওঠে-“বিয়ের পর থেকেই ঘর নাই। নৌকাই আমাদের ঘর। কোথায় যাব? এই বিলই আমাদের ঠিকানা। এক বর্ষায় বজ্রপাতের সময় প্রায় মরেই যাচ্ছিলাম। তবু থাকার মতো আর জায়গা কোথায়?”

প্রতিবেশী আব্দুল আলিম বলেন,“ছোটবেলা থেকে দেখছি—ওদের ঘরবসত এই নৌকাই। খুব কষ্টে দিন যায়।”

স্থানীয় সমাজসেবক কাজল দাসে বলেন,“অনেক বছর ধরেই দেখছি তারা নৌকার ওপর থাকেন। তাদের জীবনটাই সংগ্রাম। সমাজের একটু দৃষ্টি পড়লে হয়তো মানবসম্মতভাবে বাঁচতে পারতেন।”

জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ধানগড়া ইউনিয়নের প্রশাসক ইলিয়াস হাসান বলেন,“বিষয়টি নতুন জানলাম। যদি তাদের বয়স্কভাতা কার্ড না থাকে, দ্রুত ব্যবস্থা করা হবে। আবেদন করলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”

বিলের বুকভরা নীরবতার মাঝে ভেসে থাকা এই দম্পতির জীবন যেন সমাজের সামনে এক অপ্রকাশিত প্রশ্ন রাখে—
বৃদ্ধ বয়সে মানুষের মাথা গোঁজার সামান্য আশ্রয় কি সত্যিই এত দুর্লভ হওয়া উচিত?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com