1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

বিয়াইয়ের সাথে বিয়ানীর প্রেম লজ্জায় বিয়ানীর আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

বিয়াইয়ের সাথে বিয়ানীর প্রেমের সম্পর্ক। সেই সাথে দৈহিক মেলামেশার ঘটনাটি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে আত্মহত্যা করেন বিয়ানী। ঘটনাটি ঘটেছে বুধবার(১৩আগষ্ট) দিবাগত রাতে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনালীরকুটি গ্রামে।

জানা যায়, ওই গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মেয়েকে বিয়ে দেন ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মিজানের ছেলের সঙ্গে। বিবাহ সূত্রে তার মেয়ের শ্বশুর মিজান নিয়মিত বিয়ানীর বাড়িতে যাতায়াত করতেন।

এলাকাবাসী জানায়, আত্মহত্যাকারীর স্বামী আব্দুল হাকিম ও তার ছেলে বাইরে কাজের সন্ধানে থাকার সুবাদে প্রায় বিয়াই মিজান তার বাড়ি যাতায়াত করায় প্রেমলীলায় মেতে উঠেন বিয়াই-বিয়ানী।

মঙ্গলবার (১২ আগস্ট) বিয়ানী ও বিয়াইসহ নিজ মেয়েকে হাসপাতালে নিয়ে যান ডাক্তার কাছে। পরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়াই মিজান চলে আসেন বিয়ানীর বাড়িতে। রাতের অন্ধকারে বিয়ানীর নিজ ঘরে বিয়াই ঢুকে অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আপওিকর অবস্থায় আত্মহত্যাকারীর দেবর তাইজুদ্দিন স্ত্রী জহুরা বেগম ও মহুবরের স্ত্রী জোৎসনা তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পেলে বিয়াই মিজান দ্রুত পালিয়ে চলে যান।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বিষয়টি জানাজানি হলে ওই দিন বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিয়ানী।

আত্মহত্যাকারীর ছোট দেবর তাইজুদ্দিনের স্ত্রী জহুরা বেগম বলেন, মঙ্গলবার রাতের ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য পরের দিন বিভিন্নভাবে এলাকাবাসীকে গালিগালাজ করে। অবশেষে লজ্জায় বুধবার দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন।
এবিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণের বিষয়টি শুনে পুলিশকে খবর দিয়েছি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com