1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

বিবিসিএফ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে বিশ্ব সমুদ্র দিবস ২০২৬ উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৪ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

 

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী র মোহনা ও সমুদ্র উপকূলবর্তী রুহিতা সমুদ্র সৈকতে উদযাপিত হলো ‘বিশ্ব সমুদ্র দিবস ২০২৬’

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন-এর যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য মানববন্ধন ও সমুদ্রপাড়ের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক একশন থিম— “Strong Marine Protected Areas for Our Blue Planet” (আমাদের নীল গ্রহের জন্য শক্তিশালী সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল)-কে সামনে রেখে উপকূলীয় এলাকার জেলে, মাঝি এবং সমুদ্র-নির্ভর স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো আয়োজন।

 

উন্মুক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমুদ্র আমাদের পৃথিবীর ফুসফুস এবং বাংলাদেশের সুনীল অর্থনীতির (Blue Economy) মূল চালিকাশক্তি। তবে নির্বিচারে প্লাস্টিক দূষণ, ক্ষতিকর বেহুন্দি ও কারেন্ট জালের ব্যবহার এবং বন্যপ্রাণী নিধনের ফলে আমাদের বঙ্গোপসাগরের ইকোসিস্টেম আজ চরম হুমকিতে। উপকূলীয় মানুষের টেকসই জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল বা মেরিন প্রটেক্টেড এরিয়া (MPA) সমূহের যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি। সমুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার সবার সম্মিলিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবী।ইদানিং সাগর হতে কাছিম, ডলফিন ও তিমির মত বৃহদাকার বন্যপ্রাণীর মৃতদেহ উপকূলে ভেসে আসছে যা আমাদের সাগর এর এক ভয়ংকর খারাপ বার্তা। এ বিষয়ে গবেষণার দাবী জানাই। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে জেলে মাঝিদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির জন্য বন অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের প্রতি আহব্বান জানান”

 

কর্মসূচিতে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক ও অনুসন্ধানী সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট ও সমুদ্র তীরবর্তী মানুষের জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “সমুদ্র বাঁচলে বাঁচবে উপকূল, আর উপকূল বাঁচলে রক্ষা পাবে আমাদের অর্থনীতি। অবৈধ মৎস্য শিকার রুখতে এবং সামুদ্রিক সম্পদকে টেকসই করতে হলে প্রযুক্তির ছোঁয়ায় উপকূলীয় নীল অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।”

 

অনুষ্ঠানে রুহিতা গ্রামের স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী টাইগার জাকির সমুদ্রের কচ্ছপ, ডলফিনসহ অন্যান্য সামুদ্রিক বন্যপ্রাণী রক্ষার ওপর বিশেষ জোর দেন। এছাড়াও মানববন্ধনে ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, তরুণ পরিবেশ কর্মী এবং স্থানীয় প্রান্তিক জেলেরা, যারা সাগরের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

উক্ত উৎসবমুখর ও সচেতনতামূলক আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি নিচে শেয়ার করা হলো। আসুন, সমুদ্রকে দূষণমুক্ত রাখতে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com