1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী  ডাকাতি করা গরুর মাংস সরবরাহ হতো ঢাকার সুপারশপে হোসেনপুরে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ছুরিকাঘাত,জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন বিজিবির অভিযানে যশোরে ১১ লাখ টাকার বিষাক্ত জেলি পুশ চিংড়ি জব্দ সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির রায়গঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চলনবিল থেকে খোরাকির ধান নিয়ে ট্রাকে ফিরছেন শ্রমিকেরা তাড়াশ-রায়গঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা ভিপি আয়নুল হক এমপি 

বিজিবির অভিযানে যশোরে ১১ লাখ টাকার বিষাক্ত জেলি পুশ চিংড়ি জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮ Time View

 

 

 

সেলিম রেজা তাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি 

 

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি মাছ আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ১.১ টন গলদা, বাগদা ও হরিনা চিংড়ি, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাছগুলো ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ট্রাক মালিকদের জরিমানা করা হয়।

জানা গেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অসাধু ব্যবসায়ীরা জেলি পুশ করা চিংড়ি মাছ ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় সাতক্ষীরা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী চিংড়িবাহী চারটি ট্রাক আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে মাছ পরীক্ষা করে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা ১১০০ কেজি চিংড়ির বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরডিসি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মাছগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে ট্রাক মালিকদের মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে বেনাপোল আইসিপি এলাকায় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, জিরা, ফুসকা, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৩ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি গুরুতর অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা বন্ধে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com