1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী আহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জ সদর উপজেলার পিঁপুলবাড়ীয়া বাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এর ৬ জন যাত্রী আহত হয়েছেন।

 

 

 

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পিপুলবাড়ীয় বাজার গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

 

স্থানীয়রা জানায়, নুপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ব্রেক ফেল করলে সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

 

 

 

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, দুর্ঘটনার বিষয়টি আমাদের এখনো কেউ জানায়নি। খবর নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com