1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

বালাসীঘাট–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ফুলছড়িতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৯ Time View

 

 

 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি 

 

 

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ি উপজেলায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার বালাসীঘাট এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ।

এ সময় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com