1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নাসিরনগর নরহা গ্রামে ১০৭ পিস ইয়াবা সহ নারী আটক  রায়গঞ্জে ঠারকেন বিলের জলাবদ্ধতায়,২০০ বিঘা আবাদি জমি অনাবাদি;দিশেহারা শতাধিক কৃষক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৫ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হয়েছে।

 

 

 

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

 

 

 

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প রয়েছে কি না।

 

 

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে বর্তমানে তরুণদের জন্য বিনা সুদের কোনো ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।

 

 

 

 

 

তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের জন্য পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

 

 

 

অর্থমন্ত্রী আরও বলেন, জামানত প্রদান সাপেক্ষে একই স্কিমের আওতায় সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।

 

 

স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের জন্য পৃথকভাবে ‘স্টার্ট আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

 

 

তিনি বলেন, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতির উৎপাদনশীল খাতকে শক্তিশালী করতে এসব অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com