1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল‌ ও শিক্ষাবৃত্তি প্রদান

বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

 

মোঃ কামাল হোসেন,বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

 

রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ অটোরিকশা চালক আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ পরীক্ষায় অংশ নিতে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অটোরিকশা ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বসন্তপুর মোড়ের বাঁকে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১১-০৯৬৭)-এর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় অটোরিকশা চালক গোলাম হোসেন (৪৪) সহ অটোরিকশায় থাকা সকল পরীক্ষার্থী গুরুতর আহত হন।

 

 

আহতদের মধ্যে বানাইপুর গ্রামের ইসরাত জাহান, দামনাশ গ্রামের নাসরিন আক্তার এবং কানাইশহর গ্রামের জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেবাড়িয়া গ্রামের ইসমত আরা কেয়া ও বিগোপাড়া গ্রামের আম্বিয়া খাতুন স্থানীয় ডাক্তারের কাছে  চিকিৎসাধীন রয়েছেন। হাটগাঙ্গোপাড়া এলাকার ইকবাল হোসেনের পা ভেঙে গেলেও আহত অবস্থায় ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। অটোরিকশা চালক গোলাম হোসেনও চিকিৎসাধীন রয়েছেন।

 

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেন এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

 

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

 

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

এদিকে পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com