1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বাকলিয়ায় গাঁজাসহ যুবককে আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫ Time View

 

 

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

 

 

 

নগরীর বাকলিয়া থানা এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) ভোরের আলো ফোটার পরপরই স্থানীয় ক্ষেতচর ৩নং গলি মসজিদের সম্মুখভাগ থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. জসীম শেখ (৩০)। সে বাকলিয়ার ৩নং রোড এলাকার ক্ষেতচর বাস্তুহারার বাসিন্দা হোসেন মাঝির ছেলে।

 

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান। সংবাদমাধ্যমকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসীমের কাছ থেকে উদ্ধার হওয়া চার কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

 

ওসি আরও জানান, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com