1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২০পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার   বন্দর থানার অভিযানে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১ সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ বেলকুচির দৌলতপুরে অবৈধ প্রসেস মিল, দুর্ভোগে ৫০০ পরিবার সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুরে জংশনের দাবী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত  ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঝটিকা অভিযান, রায়গঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ Time View

 

 

মেহেদী হাসান রিপন, যশোর প্রতিনিধি 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চূড়ান্ত হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আজই নতুন পরিচালকদের ভোটে নির্ধারিত হতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সবার শীর্ষে রয়েছে।

 

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরির মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে চমক দেখিয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আরও নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ইয়াসির ফয়সাল (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম।

 

অন্য দিকে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পর্ষদে জায়গা করে নিয়েছেন। এছাড়া রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন।

 

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়ে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।

২৫ সদস্যের এই নতুন পর্ষদ গঠনের পর এখন ক্রিকেট ভক্তদের চোখ আজ অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনের দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com