1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষে ভোট না দিলে খুঁজে বের করার হুমকি, অতঃপর… বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন : ইএএসডি ‘ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’ এটাই সম্ভবত শেষ ব্রিফিং : প্রেস সচিব তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমান  জামায়াতের ধোঁকাবাজিতে কান দেবেন না : টুকু সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত একবার জামায়াত ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন: কুড়িগ্রামে‌ রিজভী এবার ফুপাতো ভাই এম এ মুহিতের জনসভায় জাভেদ হাসান মাহমুদ

বাঁশের লাঠি নিয়ে ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জামায়াত প্রার্থীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যারা ভোটকেন্দ্রে ভোট ডাকাতি করতে আসবে। আমি সদর ও কামারখন্দবাসীকে আহ্বান করবো আপনারা প্রয়োজনে কাঁচা বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করবেন। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আপনাদের সাথে থাকবো, প্রশাসনও আপনাদের সাথে থাকবে। কিন্তু আপনারা যদি দূর্বল হন, কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। আপনাদের চাঁদা দিয়ে এই দেশে বসবাস করতে হবে।

 

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জামায়াতের বর্ণাঢ্য প্রচার মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি আরও বলেন, আপনারা একদিন রুখে দাঁড়ান, একদিন প্রতিহত করেন, একদিন ভোট ডাকাতদের নির্মুল করুন, ৫ বছর আপনারা সুখে-শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ।

 

 

এর আগে দুপুরের পর থেকে শহরের বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুক্তির সোপান চত্বরে আসতে থাকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। ধীরে ধীরে মুক্তির সোপান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

 

বিকেল ৪টার দিকে মুহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আব্দুল লতিফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com