1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

তাড়াশে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ Time View

সিরাজগঞ্জের তাড়াশে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের পাশাপাশি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ১৫ জন নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারী এখন নিজস্ব আয়মুখ তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
বসুন্ধরা শুভসংঘ সাপাহার শাখার সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাংবাদিক লিমন বাশার এবং তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. আতিকুল ইসলাম বুলবুলসহ অন্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ, হাদিউল হৃদয়, মৃণাল সরকার মিলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com