1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

‘ফ্যাসিস্ট সরকার ৭৬ হাজার কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল রেখে গেছে’ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমার এই মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকার শুধু বকেয়া বিদ্যুৎ বিল রেখে গেছে ৭৬ হাজার কোটি টাকা। যেই ডিপার্টমেন্টে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৭৬ হাজার কোটি টাকা, সেই টাকা পরিশোধ করা কত বড় কঠিন কাজ নিশ্চয়ই অনুমান করতে পারেন। তারপরেও আপনাদেরকে সঠিকভাবে বিদ্যুৎ দিতে হবে। অনেক চাপের মধ্যে হলেও এই রোজার মাসে আপনারা বিদ্যুতের কোনো কষ্ট পাননি। ইফতার, সেহরি তারাবির সময় আপনারা বিদ্যুৎ পেয়েছেন। আমার সবসময় চেষ্টা থাকে যাতে সারাদেশে বিদ্যুৎ ঠিক থাকে।

 

 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জামতৈল গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পেট্রোল পাম্পে তেল নেই, তেল পাওয়া যাচ্ছে না এ কথা শুনলে আপনারা খুশি হোন। আপনারা চায়ের দোকানে বসে খোশ গল্প পেতে যান। কিন্তু আপনারা কোনো সময় চিন্তা করেন না, আপনাদের সম্পদ কেউ লুট করে নিয়ে বেশি মুনাফা করে আপনাদের পকেট কাটছে। সেজন্য প্রত্যেককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা যদি ভালো না হই, তাহলে কেমন করে হবে। এটা একটা সমস্যা হয়ে গেছে। যুদ্ধের বাজারে তেলের ঘাটতি থাকবে। কিন্তু তেলের ঘাটতি নাই তো পেট্রোল পাম্পের তেল থাকে না, দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। আপনাদেরকে এই জিনিসগুলো বলতে হবে।

 

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com