1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

ফুলবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪০৪ Time View

আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধিঃ 

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ীর ভিমলপুরে ইফতি অটো রাইস ইন্ডাস্ট্রিজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।২৩ জুন(রোববার) সকাল অনুমান ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়া যায়নি।এ বিষয়ে কথা হয় ফুলবাড়ী থানার এস. আই আবুল কালাম আজাদের সাথে।
তিনি জানান,বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।ড্রাইভার গাড়িটি ব্রেক করার চেষ্টা করলে ব্রেক না হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাসটিকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় নেয়া হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাঃআব্দুর রউফ জানান,মোট ১৫জন রোগীকে আমরা পেয়েছি।সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com