1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক
 

 

বয়স মাত্র ২৩। কিছুদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। অথচ সেই রডম্যানই এবার নতুন এক চুক্তি করে রীতিমতো গোটা ফুটবল দুনিয়াকেই চমকে দিলেন। এমন এক চুক্তিস্বাক্ষর করলেন যার মাধ্যমে নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি।

 

 

গত বছরের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট।

 

 

এরপর গতকাল শুক্রবারই ব্রেকিং খবর দেন তিনি। তার সঙ্গে এদিন ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করে। তবে কত আয় করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানালেও ইএসপিএন, দ্য অ্যাথলেটিক, আল জাজিরাসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ কোটি ৪৬ লাখ টাকা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন তিনি।

 

 

তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তির ফলে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার হবেন রডম্যান।

রডম্যানের আগে সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ছিলেন স্পেনের আইতানা বোনমাতি। টাকার অঙ্কটা জানা না গেলেও বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এই খবর। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন বোনমাতি।

 

 

শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর ট্রিনিটি বেশ উচ্ছ্বসিত। বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।’ ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মেয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন তিনি।

 

 

আগামী মে মাসে চব্বিশ বছরে পা রাখতে যাওয়া রডম্যান যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের তারকা ফুটবলার। ২০২১ সালে ১৮ বছর বয়সে স্পিরিটে যোগ দেন। সে বছরই উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ট্রিনিটি। স্পিরিটও জিতে নেয় এনডব্লিউএসএল ট্রফি। অলিম্পিক ফুটবলে দেশের হয়ে সোনাও জিতেছেন ট্রিনিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com