1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

ফল স্থগিত করে ভোট পূণ:গণনার দাবী জানালেন এম আকবর আলী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ এনে তা স্থগিত ভোট পূণ:গণনার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপির প্রার্থী এম আকবর আলী।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরার লিখিত অভিযোগে এসব দাবী তোলেন তিনি। অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।

 

লিখিত অভিযোগে তিনি এম. আকবর আলী উল্লেখ করেন, ১৪৭ ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিকে আমি ৭শ’রও বেশি ভোটে আমি বিজয়ী হই। তবে উপজেলা কার্যালয়ে থেকে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়ার পর সেখানে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়।

 

আমাদের অনুপস্থিতিতে পোস্টাল ব্যালটে ভোট গণনা করা হয়েছে। তাছাড়াও অস্বাভাবিক পরিমাণ ভোট বাতিল করা হয়েছে বলে তিনি দাবি করেন। নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।

 

এম আকবর আলী বলেন, আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রয়োজনে নির্বাচন কমিশনে যাবো। তারও যদি ন্যায়বিচার না পাই আদালতের শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বিএনপির এম আকবর আলী সাহেব আমাদের কাছে লিখিত একটি কমপ্লিন করেছেন। সেটা আমরা নির্বাচন কমিশন বরাবর ফরোয়ার্ড করে দিয়েছি।

 

প্রসঙ্গত, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১৪৭টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন। তিনি ধানের শীষ প্রতিকে পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতিকে রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এরপর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই আসনে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা হয়।

 

এ আসনে পোস্টাল ব্যালটে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১ টি। এর মধ্যে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পান ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পান ৮২০ ভোট। সব মিলিয়ে রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে বিজয়ী হন। বিএনপির এম আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটে পরাজিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com