1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭৩ Time View

সলঙ্গা z(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা! ৫ বছর ধরে প্রেম, শারীরিক সম্পর্ক আর ১২ লাখ টাকা লেনদেন—সব শেষে প্রেমিকের ‘বেইমানি’র শিকার হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী সালমা খাতুন (৩৬)।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে তিনি অনশন করেছেন উল্লাপাড়া উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের প্রেমিক দুলাল সরকারের (৪০) বাড়িতে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সালমা জানান, একটি ধান ভাঙানোর মিলে কাজ করতে গিয়েই দুলালের সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, শুরু হয় প্রেম। প্রেমের সম্পর্কের আড়ালে চলতে থাকে শারীরিক ঘনিষ্ঠতা। সালমার দাবি, “দুলাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। সেইসাথে বিভিন্ন সময়ে কৌশলে আমার কাছ থেকে আদায় করে নিয়েছে প্রায় ১২ লাখ টাকা।”

তিনি বলেন, “বিয়ের চাপ দিলে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন সে আমাকে এড়িয়ে চলছে। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে অনশনে বসেছি। বিয়ে না করা পর্যন্ত এখানেই থাকব।”

অভিযোগ উঠেছে, সালমার উপস্থিতিতে দুলাল সরকার পালিয়ে গেছেন। তার ফোন নম্বরটিও বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, দুলালের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে সালমাকে টাকা দিয়ে ‘মীমাংসা’ করতে চাচ্ছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com