1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে হত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

জানা যায়, ১মাস পূর্বে নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের পুত্র মিশু গাড়ী চালক আব্দুল করিম সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে থেকেই নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ তানজিলা বাবার বাড়ীতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়। গত ২৭ অক্টোবর সোমবার রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীণ অবস্থায় করিমের মৃত্যু হয়।

এঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত নারী পুরুষ করিমের বাড়ীতে ভীড় করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com