1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  প্রসবের ১২ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগ

পোস্টাল ব্যালটে বাজিমাত জামায়াত প্রার্থীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ Time View

দৃশ্যপট ডেস্ক
 

 

সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জিতেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

 

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষে এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর দাঁড়িপাল্লায় রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটের ব্যবধান মাত্র ৭৬৫ ভোট হওয়ায় চূড়ান্ত বিজয়ী তখনো নিশ্চিত ছিল না।

 

এরপর পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হয় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এই আসনে বৈধ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১ টি।

 

 

এর মধ্যে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে এগিয়ে থাকা বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পিছিয়ে যান। এতেই বাজিমাত করে ফেলেন জামায়াতের প্রার্থী।

 

১৪৭টি কেন্দ্রের ভোটের সাথে পোস্টাল ব্যালটের ভোট গণনার পর দেখা গেছে, জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com