
বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি
“মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২২ মে) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আয়োজনে শন্তাগুড়নি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ।
এসময় উপস্থিত ছিলেন কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজের প্রভাষক ওবাইদুর রহমান আলম, শাইলট্রি বিএম কলেজের প্রভাষক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রনি, ইউপি সদস্য হাম্মদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক, সমন্বয়ক সেলিম প্রমুখ।
উদ্বোধনী খেলায় ডোলপাড়া টাইগার্স ও শন্তা র্যাপটার্স ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন।