1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

পর্যটক নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে ডাবল ডেকার বাস পুকুরে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

ন্যাশনাল ডেস্কঃ 

 

পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাসটি ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন পর্যটক আহত হন।

 

 

 

 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন বলে জানা গেছে। তারা বাসটি রিজার্ভ করে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

 

 

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com