1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

 

 

 

দীর্ঘদিন সুনসান থাকার পর দেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারিঘাটে আবারও ফিরেছে চিরচেনা কোলাহল। সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা কাটতেই গভীর সমুদ্র থেকে একের পর এক ট্রলার ঘাটে ভিড়তে শুরু করেছে। আর এসব ট্রলার বেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশসহ হরেক পদের সামুদ্রিক মাছ।

 

বুধবার (১৭ জুন) সকাল থেকেই ঘাটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ট্রলার থেকে মাছ খালাস, হাঁকডাক আর জেলে-ব্যবসায়ীদের ব্যস্ততায় পুরো মৎস্য বন্দর এলাকা এখন মুখরিত।

 

 

দীর্ঘ ৫৮ দিন পর গত ১১ জুন মধ্যরাতে সাগরে জাল ফেলার অনুমতি পান জেলেরা। তবে সাগরে মাছের আধিক্য থাকলেও বাধ সেধেছে প্রকৃতি। জেলেরা জানিয়েছেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে তারা ইচ্ছেমতো জাল ফেলতে পারছেন না। ফলে সাগরে প্রচুর মাছ থাকা সত্ত্বেও আশানুরূপ শিকার নিয়ে ফিরতে পারছেন না অনেকেই।

 

 

ঘাটের মৎস্য ব্যবসায়ী আব্দুল কাদের জানান, গত কয়েকদিন ধরে অল্প পরিমানে ইলিশের আমদানি শুরু হয়েছে। বাজারে সরবরাহ এখনো চাহিদার তুলনায় কম হলেও, তাজা রুপালি ইলিশ দেখতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

 

বর্তমানে ঘাটের পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দরদাম নিচে দেওয়া হলো,মাছের আকার আনুমানিক দাম (প্রতি কেজি)মাঝারি সাইজ ১,২০০ টাকা,বড় সাইজ ২,০০০ টাকা,অতিরিক্ত বড় (এল সাইজ) ২,০০০+ টাকা ।

 

আরেক পাইকারি বিক্রেতা মোহাম্মদ সেলিম জানান, সাগরে ট্রলার যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম একটু চড়া থাকবে বলেই মনে করছেন তিনি।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা: মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তাদের মতে, আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নত হলেই আগামী সপ্তাহের মধ্যে বাজারে ইলিশের সরবরাহ বহুগুণ বেড়ে যাবে। তখন দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

 

উল্লেখ্য, ইলিশের প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে টানা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল, যা গত সপ্তাহে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com