1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম

নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৭ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক মারা যান। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাস্থলেই অপর শ্রমিকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘উল্লাপাড়া প্লাজা’ নামে নির্মাণাধীন ওই ভবনের ৬ তলায় রশি দিয়ে ঝুলানো বাঁশের মাচায় বসে প্লাস্টার (পলেস্তারা) করছিলেন শ্রমিক মাসুদ রানা ও খাদেম আলী। এ সময় রশি ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। গুরুতর আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, ‘ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বৃহস্পতিবার এক শ্রমিক মারা গেছে। আজকে অপর আরেক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। মৃতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com