1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

নিজ অর্থায়নে ৭ কিলোমিটার রাস্তা মেরামত করলেন আমিন কর্মকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ Time View

হেলাল উদ্দীন (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নিজের অর্থায়নে ৭ কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করে দিলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার  নেজামপুর ইউনিয়নের সমাজসেবক ও ভেষজ চিকিৎসক শ্রী আমিন কর্মকার।

তিনি ৪নং নেজামপুর ইউনিয়নের ধবল দীঘি পাড়া গ্রাম থেকে রাওতাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করে দিয়েছেন। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সরকারি কোনো উদ্যোগ না থাকায়, আমিন কর্মকার গ্রামের মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ধবল দীঘি পাড়া থেকে রাওতাড়া গ্রামে অবস্থিত ইলামিত্রের মট পর্যন্ত রাস্তার কাজ চলছে আমিন কর্মকারের অর্থায়নে এবং গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে।

ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় এই রাস্তা পাকাকরণের আবেদন জানিয়েছেন।

আমিন কর্মকার বলেন, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্ষায় কাঁদার কারণে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে যায়। মাত্র ৭ কিলোমিটারের রাস্তার জন্য আমাদের ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয় ইলা মিত্র সংগ্রহশালা এবং নাচোলে। এজন্য আমি নিজ উদ্যোগে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সমান করে অন্তত চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “আমরা ইতোমধ্যে রাস্তাটির প্রস্তাবনা দিয়েছি, শিগগিরই এটি অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। পাশাপাশি সরকারের পাশাপাশি যদি সমাজের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিরা এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।” গ্রামবাসীর আশা, শিগগিরই এই রাস্তাটি সরকারিভাবে পাকা হবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com