1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন চৌধুরী নভেম্বরে দুটি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা জেনে নিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রতি সপ্তাহে যে ৫ প্রক্রিয়াজাত খাবার খাবেন বাউল সাধক লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ  ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানকালে স্পিডবোট দূর্ঘটনায় ইউএনও সহ আহত -৯ ১৭ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাসিরনগরে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

 

 

খ ম জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

গাউছুল আজম, পীরানে পীর, দাস্তেগীর, মাহবুবে ছুবহানী, কুতুবে রাব্বানীশেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল গিলানী (রাদিআল্লাহু আনহু)এর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয়  ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপিত হয়েছে।

 

‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই ‘ফাতেহায়ে ইয়াজদাহম’ নামে পরিচিত।

 

এ দিনটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপুর্ণ দিন হিসেবে পালিত হয়। ইসলামের অন্যতম প্রচারক শেখ সৈয়দ  মহিউদ্দিন আবদুল কাদের জিলানী আল গিলানী হিজরী ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন। সারা বিশ্বের মুসলমানরা দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।

 

এ উপলক্ষ্যে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বাদ আছর হতে মধ্য রাত অবধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে জামেয়া মতিনিয়া আলেয়া মাদ্রাসা মাঠে ওরশ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, দাঁত মন্ডল মিরানীয়া নূরিয়া দরবার শরীফ, মিরানীয়া সাঈদীয়া আজিজিয়া দরবার শরীফ, জেঠাগ্রাম মিরানীয়া আজিজিয়া দরবার, গুনিয়াউক দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ,  হরিপুর দরবার শরীফ, নাসিরপুর দরবার শরীফ, শ্রীঘর আজিজিয়া দরবার শরীফ সহ বিভিন্ন মসজিদ – মাদ্রাসা, বিভিন্ন খানকাহ শরীফে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরী, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

 

গাউছুল আজম হযরত শায়খ ছৈয়্যদ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.) জীবনী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেণ্য উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ গাউছুল আযম শেখ সৈয়দ মহিউদ্দিন, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গীলানী রাঃএর শিক্ষায় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা, আত্মশুদ্ধি এবং মানবতার সেবা বিশেষ গুরুত্ব ও ঈমান আক্বিদা, মানুষের নৈতিকও আধ্যাত্মিক উন্নতি এবং সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন ও আধ্যাত্মিক শিক্ষার নানা দিক তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com