
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জোলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালীউতা গ্রামবাসির উদ্যোগে এলাকায় ইয়াবা,মাদক,জুয়া,চুরি,কিশোর অপরাধসহ সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪জুন বিকালে কালিউতা উলামা পরিষদের আয়োজনে কালীউতা কাশেম বাজারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানার এস আই জামাল আহমেদ, সেন্টু মিয়া, মাওলানা আবদুল হান্নান, হাজ্বী নুরউল মিয়া,হাজ্বী সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) বশির আহমেদ চৌধুরী,পল্লী চিকিৎসক বশির আহমেদ, মোহাম্মদ শামছুল হক, ফিরোজ মিয়া, ফারুক মিয়া, মোহাম্মদ আলমগীর,তৈয়ব আলী মেম্বার, মোহাম্মদ আসকির মিয়া,আবুল কাশেম,কালীউতা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমীর আহমাদ ও সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন নূরী।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কালীউতাকে আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন- যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।