1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

নলডাঙ্গায় জামায়াতের মেয়র প্রার্থীর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবির 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ Time View

 

নাটোর প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ও শারজাহ চ্যারিটেবল ইন্টারন্যাশনাল এর অর্থায়নে নাটোরের নলডাঙ্গায় প্রায় ৫০০ পুরুষ ও মহিলা রোগীকে ফ্রি চক্ষু সেবা ও ফ্রি চোখের ছানি পরিক্ষা করা হয়। ছানি অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে নলডাঙ্গা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থীও বাংলাদেশ শ্রমিক কল্যাণ কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর জিয়াউল হক জিয়া এর ব্যবস্থাপনায় এই ফ্রি চক্ষু শিবির ও ফ্রি চোখের ছানি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন,চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। বক্তরা আরো বলেন,দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান বক্তরা।

এ সময় সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী,নলডাঙ্গা থানার শিবিরের বর্তমান সভাপতি মোঃ রায়হান আলী,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ ইয়াছুনুর রহমানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com