1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন চৌধুরী নভেম্বরে দুটি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা জেনে নিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রতি সপ্তাহে যে ৫ প্রক্রিয়াজাত খাবার খাবেন বাউল সাধক লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ  ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানকালে স্পিডবোট দূর্ঘটনায় ইউএনও সহ আহত -৯ ১৭ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নভেম্বরে দুটি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা জেনে নিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
স্পোর্টস ডেস্ক

 

নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ঘরের মাঠে হতে যাওয়া সেসব খেলায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং কোস্টারিকা। মেসির অবসরের পর নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

 

এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম সম্ভাব্য দুই প্রতিপক্ষের তালিকায় তাদের নাম রেখেছিল। শেষ পর্যন্ত সেটাই চূড়ান্ত ক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারা জানিয়েছে, বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার সঙ্গে লড়বে আর্জেন্টিনা।

 

 

এই ম্যাচ দুটি হবে জাতীয় দলকে মেসির বিদায় বলার পর নতুন শুরু। ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের ইতি টানেন। মনুমেন্তাল স্টেডিয়ামে সেদিন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। নিজের শেষ ম্যাচে একটি গোল এবং বাকি দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন এলএমটেন। আলবিসেলেস্তেরা জিতেছিল ৩-০ গোলে।

 

 

এদিকে, স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে তিনি বিদায়ের ইঙ্গিত দিলেও, সেই পথ থেকে সরে এসেছেন। জানা গেছে, তার সঙ্গে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি হতে যাচ্ছে। ফলে পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে স্কালোনিরও নতুন পথচলা শুরু হতে পারে আসন্ন দুটি ম্যাচ দিয়ে। বেনিন ম্যাচের পর তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবেই কাজ চালিয়ে যাব।

 

 

মেসি ছাড়াও আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ফলে নতুন করে ইতোমধ্যে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন আরেক তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তার অধীনেই সর্বশেষ ফিফা উইন্ডোয় খেলেছিল আর্জেন্টিনা। আগামী বছরের মার্চে শুরু হবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব। সেটি বিশ্বকাপের শতবর্ষী আসর হওয়ায় টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলো আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে বিশেষ উদ্বোধনী ম্যাচ হিসেবে হবে। ফলে স্কালোনির দলকে আর বাছাইপর্ব খেলার প্রয়োজন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com