1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের ব্যাপক গণসংযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন জাভেদ হাসান মাহমুদ।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের এসএস রোড, খলিপাপট্টি, মাড়োয়ারি পট্টি এলাকায় গণসংযোগ করেন তিনি। জাভেদ হাসান মাহমুদ ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ছোট ভাই সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে।

 

গণসংযোগকালে জাবেদ হাসান মাহমুদ ভোটারদের সাথে মতবিনিময় করে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া পাওয়া যায়।

 

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি আহসান কবির বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর থানা কৃষকদলের সভাপতি সবুজ, সহ-সভাপতি আনোয়ারুল আজিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান খান চৌধুরী বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com