1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

messenger sharing button
whatsapp sharing button
copy sharing button

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোটাহার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করেছে পুলিশ।

 

 

নিহত রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) সোটাহার আদর্শ গ্রামের বাসিন্দা ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি মুনঝার এলাকার বাবলু মিয়াকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।

 

 

শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের পাশের একটি ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

 

ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করা হয়েছে।

 

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com