1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত দেশের ৬ অঞ্চলে সেনা মোতায়েন, মাঠে থাকবে ৩০ জুন পর্যন্ত বৈশ্বিক চ্যালেঞ্জ জয়ে প্রস্তুত হচ্ছে নেত্রকোণার শিক্ষার্থীরা: দুই বিদ্যালয়ে ৮ ক্লাবের উদ্বোধন যমুনা নদীতে নিষিদ্ধ জালের ছড়াছড়ি, মোবাইল কোর্টের অভিযানে বিপুল জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কামারখন্দে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার ২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল? অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর

দেশের ৬ অঞ্চলে সেনা মোতায়েন, মাঠে থাকবে ৩০ জুন পর্যন্ত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় আগামী ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে নিয়োজিত থাকবেন সেনা সদস্যরা।

মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি জমায়েত, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জনসাধারণের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলার অবনতি রুখতেই সশস্ত্র বাহিনীকে মাঠে নামানোর এই সিদ্ধান্ত।

যেসব এলাকায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী:ঢাকা মেট্রোপলিটন এলাকা,চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা,গাজীপুর মেট্রোপলিটন এলাকা,নারায়ণগঞ্জ জেলা,গোপালগঞ্জ জেলাফরিদপুর জেলা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ২২ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবেন।

 

মূলত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। সরকারের ঊর্ধ্বতন মহলের মতে, দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com