1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক:

 

স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা, কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগ— সবকিছুতেই এর ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু বিশ্বের এক শহরে এবার স্মার্টফোন ব্যবহারে কড়া আইন জারি করা হয়েছে।

জাপানের মধ্যাঞ্চলের শহর তোহোয়াকে (Tohoake)-এ স্থানীয় প্রশাসন এমন একটি বিধান চালু করেছে, যেখানে নাগরিকদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

বুধবার (৮ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গত ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়েছে। মোট ৬৯ হাজার নাগরিকের ওপর প্রযোজ্য এই আইনে হয়েছে, শহরের বাসিন্দারা অফিস বা শিক্ষার বাইরে অবসর সময়ে প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।

নির্দেশনায় আরও জানানো হয়, স্কুল শিক্ষার্থীরা রাত ৯টার পর কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না। আর ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীরা রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার বন্ধ করবে।

 

শহরের মেয়র মাসাফুমি কোকি (Masafumi Koki) জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের সচেতন করা। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব, ঘুমের ব্যাঘাত এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়— এটি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আইন ভঙ্গের জন্য কোনো জরিমানা বা শাস্তির বিধান রাখা হয়নি। স্থানীয় প্রশাসন কেবল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে মেসেজ পাঠিয়ে নতুন নিয়মের বিষয়ে অবহিত করেছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, তোহোয়াকে-ই জাপানের প্রথম শহর যেখানে সব নাগরিকের জন্য স্মার্টফোন ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক জরিপ অনুযায়ী, জাপানের তরুণরা গড়ে দিনে ৫ ঘণ্টারও বেশি সময় অনলাইনে কাটান। কর্তৃপক্ষের মতে, এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com