1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড় ঘটিকায় পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের ঝেল্লার মোড়ে একটি কাভার্ডভ্যান এর ধাক্কায় মোটরসাইকেল চালক স্বামী-স্ত্রী নিহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝেল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী তানভির ইসলাম মোহন (২৫) নিহত হন ও তাজমিন আক্তার (১৯) কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বদরগঞ্জে যাবার পথে ঝেল্লার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান, মোটরসাইকেলটিকে সজোরে ধাঁক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
দুর্ঘটনার বিষয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, “এই দুর্ঘটনায় পিকআপ ও বাইক থানা হেফাজতে আছে। পিকআপ চালক পলাতক রয়েছে। শুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com