1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ জমি লিখে না দেয়ায় পিতাকে মারধর, শ্রীঘরে ছেলে ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি  রাজারহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১০ দীর্ঘ শিক্ষাকতা জীবনের ইতি টানলেন সহকারী অধ্যাপক ফজলুল হক খান আমতলীতে হামের প্রার্দুভাব, হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান চুয়াডাঙ্গায় উৎসবমুখর আয়োজনে আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনাজপুরের পার্বতীপুরে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী রায় (৩৩) ও তাদের মেয়ে পল্লবী রানী রায় (১৫)। পল্লবী স্থানীয় গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরের পর থেকে মা ও মেয়েকে ঘরের বাইরে দেখা যাচ্ছিল না। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রিপেন চন্দ্র রায় ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে একই ওড়নায় মা ও মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত তাদের নিচে নামানো হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

 

নিহতের পরিবারের দাবি, গত ১৫ দিন আগে পল্লবী বাড়ি থেকে পালিয়ে এক সহপাঠীর সঙ্গে গোপনে বিয়ে করে। পরবর্তীতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলে পরিবারে বিরোধ ও অশান্তি সৃষ্টি হয়। নিহতের মামা সুশীল চন্দ্র বলেন, “পারিবারিক কলহের জের ধরেই আমার বোন ও ভাগনি এমন মর্মান্তিক পরিণতির শিকার হয়েছে বলে আমরা ধারণা করছি।”

 

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

প্রাথমিকভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।”মা ও মেয়ের এমন রহস্যজনক মৃত্যুতে ছোট চন্ডিপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com