1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান -মাওঃ রফিকুল ইসলাম খাঁন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ Time View

 

আরিফুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশে সম্পদের কোন অভাব নেই, অভাব শুধু সৎ এবং যোগ্য লোকের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট প্রার্থনা করে তিনি আরও বলেন, সৎ এবং যোগ্য লোক দেশের নেতৃত্বে আসলে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে সম্পদে রূপান্তরিত করবে। তখন দেশের কোন সরকার প্রধানকে বিদেশে গিয়ে ভিক্ষা চাইতে হবে না।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন শনিবার (২৫ অক্টোবর ) বিকেলে শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও সহঃকারি সেক্রেটারী নজরুল ইসলাম এবং ডাঃ মোফাজ্জাল হোসেনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ শাহিনুর আলম। সন্মানিত অতিথি ছিলেন মরহুম আমীরে জামায়াত মাওঃ মতিউর রহমান নিজামীর পুত্র পাবনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ জামায়াতে ইসলামীর হাজারো জনশক্তি এ জনসভায় অংশ নেন।

এদিন প্রধান অতিথির বক্তব্যে মাওঃ রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, একটি দল শেখ হাসিনার পতনের পর নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের ভাব দেখে মনে হয় তারা ছাড়া আর দেশে অন্য কোন দল নেই। তবে ঢাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচনের পর তাদের ভাব একটু কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে করার পায়তারা করছে কিন্তু এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন পুরণ হতে দিবেনা। তাই সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com