1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কারা জিতবে বিশ্বকাপ লিখে ভোট চাইলেন দিঘী এক ইনজেকশনেই নির্মূল হবে ক্যানসারের টিউমার সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী ‘এত মূর্খ লোকদের সঙ্গে রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক’ জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম : মির্জা ফখরুল আমলারা কোনো দলের পক্ষ নিলে অতীতের মতো করুণ পরিণতি হতে পারে: এটিএম আজহার  গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ চট্টগ্রামে ৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার যশোর সীমান্তে ১৬ কেজি গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহাবুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থান সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানাবাড়িতে মামাদের কাছে বসবাস করতেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাহাবুলের একটি গরু চুরি হয়ে যায়। এরপর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। নিহতের মামা মঞ্জু ও মন্টু জানান, মাহাবুলের আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তবে গরু চুরি হওয়ার ঘটনায় তিনি বেশ ভেঙে পড়েছিলেন। মাহাবুলের স্ত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে মানসিক চাপেও ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com