1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে রংপুরে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি:

তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। রবিবার(১২ জানুয়ারি )দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ছাওমুম পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক উমর ফারুক, খাইরুল ইসলাম পলাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব রহমত আলী, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, শিহাব মন্ডল প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, তিস্তা নদীর সাথে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য গভীরভাবে জড়িত রয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার পানি একতরফা ভাবে প্রত্যাহার করে নিয়ে ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুষ্ক মৌসুমে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্ষার অতিপ্লাবনে মানুষের সম্পদ ও জীবন ধ্বংস হচ্ছে। আলোচনার মাধ্যমে ভারতের সাথে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশের অধিকার নিশ্চিত করতে হবে।রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আন্তঃসীমান্ত নদীর উজানে স্থাপনা তৈরি করতে হলে ভাটির দেশের সাথে আলোচনা করতে হয়। এটা আন্তর্জাতিক নিয়ম। ভারত এই আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। এটি ইতিহাসের বর্বরতম অমানবিক ঘটনা। এটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুভাবাপন্ন আচরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com